ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

নকলায় বঙ্গবন্ধুর জন্ম দিবসে দেয়ালিকা প্রকাশ

আলোকিত মাদরাসা দেয়ালিকা প্রকাশ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ১৭ মার্চ শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সহযোগিতায় শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসেনের সম্পাদনা ও প্রকাশনায় দেয়াল পত্রিকা আলোকিত মাদরাসা প্রকাশ করা হয়েছে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে প্রবন্ধ, রচনা, ছোট গল্প, কবিতা, ছড়া, চিত্রাঙ্কনসহ শিক্ষার্থীদের বিভিন্ন লেখা দিয়ে এই পত্রিকা সাজনো হয়েছে।

এ উপলক্ষে ১৭ মার্চ সকালে মাদরাসার মিলনায়তনে দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে সহ-সুপার মাওলানা আখতারুজ্জামান, সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, নুসরাত জাহান নীপা ও শওকত আলী, সহকারী মৌলভী রেজাউল করিম, ফজলুল করিম, ক্বারী কাজীম উদ্দিন, সহশিক্ষক মোস্তাফিজুর রহমান খান, আলী হোসেন, কব্দুল হোসেন, আবুল মিয়া, আমীন মিয়া এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকাশনা অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

ওই দেয়ালিকাতে যাদের লেখা স্থান পেয়েছে তাদের প্রত্যেককে উদ্দীপনা পুরস্কার, যারা লেখা জমা দিয়েছিল তাদেরকে সান্ত্বনা পুরস্কার এবং সবার মধ্যে বিচারকদের বাছাইয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকরাীদের হাতে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর কর্মজীবনের উপর লেখা বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

নকলায় বঙ্গবন্ধুর জন্ম দিবসে দেয়ালিকা প্রকাশ

আপডেট সময় ০৫:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯