ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সরিষাবাড়ী : বিএনপি নেতা পলাশ মিয়া ফারুকের অর্থায়নে নির্মিত কাঠের সাঁকোর সুবিধা পাচ্ছে বাসিন্দারা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে চারটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক।

২৭ নভেম্বর, ২৭ নভেম্বর, বিকালে ইউনিয়নের মানিকপটল বাজার সংলগ্ন মানিকপটল-ঝালোপাড়া যাতায়াতের প্রধান সড়কে নির্মিত এই সাঁকোটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল এলাকায় যমুনার শাখা নদীর উপর কোনো সেতু বা কালভার্ট না থাকায় চারটি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে নদীর একাংশে পানি থাকায় স্থানীয়দের প্রতিদিন ভিজে পারাপার হতে হত, যা শিশু, নারী ও বয়স্কদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।

সরিষাবাড়ী : কাঠের সাঁকোতে গ্রামবাসীর সাথে বিএনপিনেতা পলাশ মিয়া ফারুক। ছবি : বাংলারচিঠিডটকম

​জনদুর্ভোগের বিষয়টি নজরে এলে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্দেশনায় এবং আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী পলাশ মিয়া ফারুকের ব্যক্তিগত অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ করা হয়। উদ্বোধনের দিন সেতুটি রঙিন বেলুন দিয়ে সাজানো হয় এবং স্থানীয় বাসিন্দারা আনন্দঘন পরিবেশে নতুন সেতু দিয়ে চলাচল শুরু করেন।

​সাঁকোটি উন্মুক্ত করার সময় পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপুল সরকার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফজল হক, ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় হাসান এবং ছাত্রদল সদস্য বিজয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আপডেট সময় ১১:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬