ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ

জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু

জামালপুর : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত এইবারের কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়- রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এ বিষয়ে বাংলারচিঠিডটকম এর সাংবাদিকেরা তাদের এলাকার সংবাদ পাঠিয়েছেন বার্তা কক্ষে।

নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর ও মাহমুদুল হাসান মুক্তা জানিয়েছেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন  উপলক্ষ্য ২৯ নভেম্বর সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। পরে স্মারক বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতার ৫৫ বছরে এসে বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছি। নতুন করে জনকল্যাণের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরের স্বপ্ন দেখছি। এই স্বপ্নের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে প্রতিটা সেক্টরকে কার্যকর জনকল্যাণের সেক্টরে রূপান্তর করতে হবে। মানুষকে এই সমস্ত সেক্টরের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের সর্বোচ্চ জনসংখ্যা ১৮ কোটি। হয়তো এক কোটি মানুষ উপার্জনের সাথে সম্পৃক্ত। যারা লেখাপড়া করি, যারা তরুণ বা যুবক লেখাপড়া শেষ করে একটা ভাল সরকারি চাকরির স্বপ্ন দেখি। বাস্তবতা হচ্ছে যে সরকারি চাকরির সংখ্যা সীমিত থাকার কারণে এটা সবার পক্ষে সম্ভব হয় না।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও আধুনিক, উন্নত ও উৎপাদনমুখী করতে হলে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ। উন্নত জাতের পশু-পাখি, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহযোগিতা নিশ্চিত করতে হবে।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী হিসাবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম. আশরাফুল কবীর, খামারি আবিদ আল দিয়া, ভেটেরিনারি শামীম জাহাঙ্গীর প্রমুখ।

অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. ছানোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বকশীগঞ্জ : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জিএম ফাতিউল হাফিজ বাবু  জানিয়েছেন, বকশীগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ নভেম্বর উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. নাইম মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, খামারী আতাউর রহমান, দেলোয়ার হোসেন ও মোখতার হোসেন প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন বলেন,  প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জ : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন মন্ডল জানিয়েছেন, বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে।

​দিবসটি উপলক্ষে ২৯ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. আব্দুর রহিম প্রধানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা। এছাড়াও আরও সাংবাদিক খাদেমুল ইসলাম, মদন মোহন ঘোষ, তারেক মাহমুদ এবং খামারি সাদিক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, খামারি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ উপজেলা থেকে নিজস্ব প্রতিবেদক খাদেমুল ইসলাম জানিয়েছেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামিম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মনজুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও  জ্যেষ্ঠ সহ-সভাপতি রকিব লিটন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আল আমিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা

জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু

আপডেট সময় ১০:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬