ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুর : সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন ভুক্তভোগী একরামুল হক খোকন। ছবি : বাংলারচিঠিডটকম

বাবা-মা হারানোর পর অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রায় পাঁচ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে নিজের আপন চাচার বিরুদ্ধে। শুধু জমি দখলই নয়, বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগও তুলেছেন ভুক্তভোগী। এমন পরিস্থিতিতে স্ত্রী-সন্তান নিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন খোকন।

২৪ নভেম্বর, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গোপীনাথপুর এলাকায় নিজ বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী একরামুল হক খোকন। এ সময় তার স্ত্রী সাবিনা ইয়াসমিনও ঘটনার বর্ণনা দিয়ে প্রশাসনের কাছে বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে একরামুল হক খোকন বলেন, আমার বাবা এনামুল হক দুলাল মারা যান যখন আমার বয়স মাত্র নয় মাস। মাও মারা গেছেন। আমার দাদা-দাদির দুই ছেলে ছিলেন, একজন আমার বাবা এবং অন্যজন চাচা খায়রুল আলম বাবলু। দাদা-দাদির ভরণপোষণের দায়িত্বও চাচা পালন করেননি। বর্তমানে বাবা-মা ও ভাইবোনহীন অসহায় অবস্থার সুযোগ নিয়ে চাচা আমার পৈত্রিক সম্পত্তি দখল করে নিচ্ছেন।

খোকনের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাচা খায়রুল আলম বাবলুর সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একপর্যায়ে তাকে মারধর করে মাথায় আঘাত করা হয়। বাড়িঘর থেকে বের করে দেওয়া হয় এবং ঘরের তালা ভেঙে মালামাল লুটপাট করা হয়। বর্তমানে নিজের বাড়িতে প্রবেশেরও কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পৈত্রিক সম্পত্তি নিজেদের দখলে নিতে বিভিন্ন নামে-বেনামে জাল দলিল তৈরি, অবৈধভাবে নামজারি এবং জমি বিক্রির চেষ্টা চলছে। তার বাড়ির পাশাপাশি কৃষিজমিও দখল করা হচ্ছে। জামালপুর শহরের জালালপুর এলাকার বাড়ি ও জমিও দখল করে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার।

খোকন জানান, এসব ঘটনায় ইউনিয়ন পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, থানা, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বহুবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তার ভাষ্য, এ বিষয়ে প্রায় শতাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি কোনো সিদ্ধান্ত মেনে নেননি। মারধরের ঘটনায় থানায় মামলাও রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে খোকনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, আমার স্বামীর ছোটবেলা থেকেই বাবা-মা নেই। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাদের উপর নানা ধরনের নির্যাতন চালানো হচ্ছে। স্বামীকে মারধর করা হয়েছে। প্রায়ই বাড়িতে এসে ভয়ভীতি দেখানো হয়। কিছুদিন আগে বাড়িতে না থাকার সুযোগে ঘরের পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল বের করতে বাধা দেওয়া হয়। এমনকি একটি খড়িও বের করতে দেওয়া হয়নি।

সাবিনা আরও বলেন, আমাদের ঘরের সামনে নিজেদের ইচ্ছেমতো দেয়াল নির্মাণ করা হয়েছে এবং ঘরে প্রবেশের গেট পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আমরা নিজেদের বাড়িতে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছি না। স্ত্রী-সন্তান নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।

একরামুল হক খোকন জানান, তাঁর চাচা খায়রুল আলম বাবলু নুরুন্দি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। চাচার প্রভাব ও সংঘবদ্ধ লোকজনের কারণে তিনি প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের প্রায় ২০০ শতাংশ পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি হামলা, মারধর, লুটপাট ও হুমকির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬