সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল। ২৩ নভেম্বর, সোমবার বিকালে শহরের বকুলতলায় বিক্ষোভ মিছিল পূর্বক এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী দল নেতা শিমুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, ভারতের তাবিদারী বাংলাদেশের জনগণ আর চায় না। এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের শাসন আর দেখতে চায় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। আপনাদের একটি কথা পরিষ্কার অর্থে বলতে চাই। জামালপুরের মাটিতে কোন নৈরাজ্য সহ্য করা হবে না। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছেন। একইভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে তাদের প্রতিহত করা হবে। জামালপুরের মাটিতে মির্জা আজম গংদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।
জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি কেএম নওশাদ আলী শাহীন, বিএনপি নেতা আবুল হাসেম খান, জেলা শ্রমিক দল নেতা মিজানুর রহমান, হারুন অর রশিদ, আব্দুল জলিল, মোখলেছুর রহমান মুক্তা, জুলহাস সরদার, স্বপন সওদাগর, জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, মুর্শেদ আলম, আশিক রায়হান পারভেজ, বুলবুল আহাম্মেদ হৃদয়, জেলা ছাত্রদল নেতা রমিজ উদ্দিন রাজা প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা মৎস্যজীবীদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
জামালপুর : প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















