ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ২২ নভেম্বর, রবিবার ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি বলেছেন,

“দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এই বছরও ‘জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ আয়োজন করেছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি মেলার আয়োজক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সকল অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। সরকার এসএমই খাতের বিকাশে যথাযথ বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বর্তমান প্রতিযোগিতার বিশ্ববাজারে টিকে থাকা নির্ভর করে পণ্যের গুণগত মানোন্নয়ন ও বিপণন কৌশলের ওপর। জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন এসএমই উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, দেশে-বিদেশে বাজার সম্প্রসারণ, ক্রেতা-বিক্রেতাদের সংযোগ স্থাপন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে আমার বিশ্বাস। আমি আশা করি, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন আয়োজিত জাতীয় এসএমই পণ্য মেলা আন্তর্জতিক বাজারে এসএমই পণ্য প্রবেশে প্রতিবন্ধকতা অপসারণে সহায়ক ভূমিকা পালন করবে।

এসএমই মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এর মধ্য দিয়ে সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে বাংলাদেশ-এটাই প্রত্যাশা।

আমি ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করছি।”

জনপ্রিয় সংবাদ

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

আপডেট সময় ০৯:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬