ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত তিন মাদকাসক্ত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ আটক তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২১ নভেম্বর, শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

​দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার মুকুল মিয়ার ছেলে রিয়াদ (৩০), মাঝিপাড়া এলাকার জহিজল হকের ছেলে এনাতুল হক (৩২) এবং ডাংধরা ইউনিয়নের চেংটিমারি পাথরেরচর এলাকার মৃত সুলাইমানের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (২৯)।

​পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, রিয়াদকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং এনাতুল হককে নিজ ঘরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় সাতটি ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। এ ছাড়া জহুরুল ইসলাম জুয়েলকে চেংটিমারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
​

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় রিয়াদ ও এনাতুল হককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ৯(১) উপ-ধারার (ঘ) দফা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) সারণির ১৭ অনুযায়ী জুয়েলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই প্রতিবেদকে বলেন, সংশ্লিষ্ট আইনে দু’জনকে এক বছর এবং একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

আপডেট সময় ০৯:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬