ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক

সরিষাবাড়ী : সাবেক পৌর মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তদন্ত করছে দুদক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

​১ নভেম্বর, রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদক জানিয়েছে, সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পায় দুদক। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর বেলা ১২টার দিকে সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম। এ সময় তারা পৌর কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন।

​প্রাথমিক তদন্ত শেষে দুদকের টিমটি পৌর এলাকার বাউশী বাজারসহ বিভিন্ন স্থানে অতীতে বাস্তবায়িত ও বর্তমানে চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করেন। তারা প্রকল্পগুলোর কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রকল্পের বিষয়ে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আকস্মিক এই তদারকি কার্যক্রম স্থানীয় সাধারণ মানুষের মাঝে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

​অভিযানের বিষয়ে দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান বলেন, সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমাদের টিম এই অভিযান পরিচালনা করেছে। মোট তিনটি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ ছিল। ঘটনাস্থলে গিয়ে প্রকল্পগুলো দেখেছি এবং কাজ কিছু দৃশ্যমান মনে হয়েছে। তবে পুরোপুরি কাজ সম্পন্ন হয়েছে কিনা, তা সব নথিপত্র ও কাগজপত্র গভীরভাবে যাচাই-বাছাই করার পর নিশ্চিতভাবে বলা যাবে।

​অভিযান চলাকালে দুদকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রকল্পের লোকজন উপস্থিত ছিলেন।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক

আপডেট সময় ০৮:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬