ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে

জামালপুর : নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি : পিআইডি

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে। ৩১ অক্টোবর, শনিবার রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত আছে।

চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা এবং দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে জনস্বার্থ সুরক্ষায় সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত বৈশ্বিক সংকটের কারণে উদ্ভূত জ্বালানি সংকট সংক্রান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরুপায় হয়েই সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনগণের জ্বালানির ঘাটতির চাপ কমাতে এই পদক্ষেপ নিতে হয়েছে। একটি দায়িত্বশীল নির্বাচিত রাজনৈতিক সরকার হিসেবে নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণও প্রত্যাশা করে যেকোনোভাবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকুক। এজন্য যেকোনো পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে চাহিদা বিবেচনায় আরো FSRU (Floating Storage and Regasification Unit) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরবরাহ ঘাটতি দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।

উদ্ভূত যেকোনো সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। নাগরিক জীবন সচল ও স্বস্তিদায়ক রাখতে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এজন্য সৌর বিদ্যুতের উপর বিশেষ অগ্রাধিকার আরোপ করেছে সরকার। ভালুকায় ডোমেস্টিক রুফ টপ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌর বিদ্যুতের আগ্রহ তৈরি হবে।

সোলার প্যানেল এর মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বাজারে সোলার পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে এই সরকার সজাগ, সচেতন এবং সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় বিশেষ নজরদারি থাকবে।

মন্ত্রী আশাপ্রকাশ করেন, আগামী পার্লামেন্টে সোলার আইন পাস হবে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে সোলার সিস্টেম ব্যবহার করার জন্য। স্থানীয় পর্যায়ে সোলার সিস্টেম স্থাপন করার জন্য ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার এনলিস্ট করা হয়েছে। তিনি বলেন, সোলার বিদ্যুতের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

জ্বালানি মন্ত্রী বলেন, সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। সূত্র : পিআইডি

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে

আপডেট সময় ০৮:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬