“কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে” এই স্লোগান নিয়ে প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ শুরু হয়েছে। ১ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীতে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এই কর্মসূচির অংশ হিসাবে বকশীগঞ্জ উপজেলা হলরুমে “কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই কর্মসূচির আওতায় বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুই হাজার ৪৯৬ কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হবে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















