ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

মাহমুদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

মেলান্দহ : চরগোবিন্দী গ্রামে মাদকবিরোধী মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ মে, রবিবার দুপুরে চরগোবিন্দী উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে  সভাপতিত্ব করেন চরগোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. হামিদুল্লাহ। এতে বক্তৃতা করেন চরগোবিন্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাইদ, মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন, মেলান্দহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামী নোয়ারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, চরগোবিন্দী বালিকা মাদরাসার সহসুপার আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ।

মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

মানববন্ধনে চরগোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. হামিদুল্লাহ বলেন, চরগোবিন্দী এলাকাটি জেলার তিনটি উপজেলা মেলান্দহ, মাদারগঞ্জ ও ইসলামপুরেরর সীমান্তবর্তী। এতে করে এই এলাকায় কিছু অসাধু চক্র সুযোগ পেলেই মাদক সেবন, মাদক বিক্রি ও জুয়ার আসর বসানোর অপচেষ্টা চালায়। এসব কর্মকাণ্ডের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক, জুয়া ও অপরাধ দমনে প্রশাসনের নিয়মিত টহল ও কঠোর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একইসঙ্গে তরুণ সমাজকে রক্ষায় অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

মাহমুদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬