ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ ভুল ও জাল জন্মনিবন্ধনের ছোবলে দুরন্ত কিশোরী সানিয়া (ছদ্মনাম), দরকার সমন্বিত নীতিগত উদ্যোগ দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ জনকে পিটিয়ে আহত মাদারগঞ্জে বাবার সঙ্গে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে : মির্জা ফখরুল

৫ জনকে পিটিয়ে আহত

সরিষাবাড়ী : হামলায় আহতদের ভর্তি করা হয় সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি দক্ষলে বাঁধা দেওয়ায় এক কৃষক পরিবারের পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালী সোবাহান মিয়ার বিরুদ্ধে।

২৯ মার্চ, রবিবার বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল এলাকায় এ ঘটনা ঘটেছ। এ ঘটনায় একই দিন রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

আহতরা হলেন- সুফিয়া বেগম(৬০), রিমা বেগম (২৮), সোহাগ মিয়া (২৮), সাগর মিয়া (২৬) ও সুবেল মিয়া সবুজ। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে সুবেল মিয়া সবুজ পৈত্রিক সূত্রে পাওয়া ৩০ শতাংশ ফসলি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রতিবেশী রিয়াদ আলীর ছেলে সোবাহান মিয়া ওই জমি তার বলে বিভিন্ন সময় জোর করে দাবি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান। ২৯ মার্চ বিকালে সোবাহান মিয়া দলবল নিয়ে ওই জমি দখল করে লাল নিশান উড়িয়ে দেন।

এ সময় সুবেল মিয়া সবুজ দখলে বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সোবাহান ও তার লোকজন সুবেল মিয়ার উপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। তার ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে তাদের কেউ মারধর করতে থাকে। পরিস্থিতি দেখে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

৫ জনকে পিটিয়ে আহত

আপডেট সময় ০৭:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬