ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ ভুল ও জাল জন্মনিবন্ধনের ছোবলে দুরন্ত কিশোরী সানিয়া (ছদ্মনাম), দরকার সমন্বিত নীতিগত উদ্যোগ দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ জনকে পিটিয়ে আহত মাদারগঞ্জে বাবার সঙ্গে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে : মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে : মির্জা ফখরুল

জামালপুর : জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে।

তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দুঃখজনক যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে মেগা প্রকল্প বা উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে। আমরা এক মাস আগে ক্ষমতায় আসার পর এটি উপলব্ধি করতে পেরেছি।’

২৯ মার্চ, রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের সড়ক ও জনপথ চরমভাবে অবহেলিত ছিল, যা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে তার সরকার এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। ‘ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করব না এবং গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’

প্রশ্নে আখতার হোসেন বলেন, পূর্ববর্তী (ফ্যাসিস্ট) সরকার মেগা প্রকল্প গ্রহণ করলেও গ্রামীণ সড়ক ব্যবস্থাকে উপেক্ষা করায় গ্রামীণ জনগণ মারাত্মক দুর্ভোগে পড়েছে।

এনসিপির ওই সংসদ সদস্য জানতে চান, বর্তমান সরকার সড়ক উন্নয়নে কোনো ব্যবস্থা নেবে কি না।

বিরোধীদলীয় জামায়াতের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে গ্রামীণ সড়কের তেমন উন্নয়ন হয়নি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো অনেক গ্রামীণ সড়ক কাঁচা রয়েছে এবং এগুলো উন্নয়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। ‘আমরা ধাপে ধাপে কাঁচা সড়কগুলো পাকা করার উদ্যোগ গ্রহণ করেছি।’

জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে : মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬