ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের মাঝে ইফতার ও ঈদপোশাক বিতরণ

জামালপুর : বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

১২ মার্চ, বৃহস্পতিবার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালক) শাখায় ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম।

জামালপুর : শিশুদের মাঝে বিতরণ করা হয় ঈদের নতুন পোশাক। ছবি : বাংলারচিঠিডটকম

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। তিনি বলেন, নিষ্পাপ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরে ভাল লাগছে। শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করায় পুনর্বাসন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, বাংলারচিঠি ডটকমের সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

জামালপুর : ইফতারে অংশ নেয় শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক নুরুল আলম প্রধান আলমগীর। জেলা, শহর ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পুনর্বাসন কেন্দ্রের কর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য বর্গসহ ১৪৫ জন শিশু নিবাসী ইফতার মাহফিলে অংশ নেন।

এর আগে শিশু নিবাসীদের মাঝে ঈদের নতুন পোশাক, স্কুল ড্রেস, ছাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ইফতারের আগে শিশুদের সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের মাঝে ইফতার ও ঈদপোশাক বিতরণ

আপডেট সময় ১১:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬