ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জামালপুর : শুক্রবার জুমার নামাজের পর শিশুদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীতে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে তিনি শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী জুমার নামাজ আদায় করে বের হওয়ার সময় শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।’

তিনি আরও জানান, মসজিদে নারীদের জন্য নির্ধারিত আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও নামাজ আদায় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে শিশুরা হাসি-খুশিতে মেতে ওঠে। এসময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে আলাপচারিতায় কিছু সময় কাটান।

আলাপচারিতায় এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল, আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই! অপর পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল, আমি সবগুলো রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘ভেরি গুড।’

পরে মসজিদ থেকে ডাক্তার জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের ‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় জানান। প্রধানমন্ত্রী তাদের দিকে হাত নেড়ে গাড়ির দিকে এগিয়ে যান। সূত্র : বাসস

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

আপডেট সময় ১১:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬