ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিপুল ভোটে নির্বাচিত শামীমকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনই হারালেন জামানত  গ্যাস সংকটে যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ মাদারগঞ্জে ভোটের দিন গৃহবধূকে জবাই করে হত্যা, সন্দেহে মামা গ্রেপ্তার বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম : তারেক রহমান জামায়াত রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা : নবনির্বাচিত সংসদ সদস্য মামুন তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা : মন্ত্রিপরিষদ সচিব এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

জামায়াত রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা : নবনির্বাচিত সংসদ সদস্য মামুন

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য  ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক  আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররাসহ নির্বাচনে পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে নানান অপতৎপরতা চালাচ্ছে। জামায়াতে ইসলামী হামলা করে উল্টো বিএনপির নেতা-কর্মীদের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে।

১৪ ফেব্রুয়ারি, শনিবার বিকালে জামালপুর পৌরসভার রশিদপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকালে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ফারুক আহাম্মেদের দোকান লুটপাটসহ মোটরসাইকেল ভাংচুর করে। এছাড়াও বাঁশচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের বাড়িঘর ভাংচুর করেছে বলে অভিযোগ করেন তিনি।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জামালপুর-৫ (সদর) আসনসহ জামালপুর জেলার পাঁচটি আসনে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারসহ সর্বস্তরের জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনকে সচেতন থাকতে ও দলীয় নেতা-কর্মীদের সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানাচ্ছি। বাড়িঘর ভাংচুরের ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জামায়াত রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা : নবনির্বাচিত সংসদ সদস্য মামুন

আপডেট সময় ০৯:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬