ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

জামালপুর : অতিথিবৃন্দের সাথে রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের বন্ধনের জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. মোখলেছুর রহমানকে সভাপতি ও আব্দুল্লাহিল কাফি নয়নকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ও রক্তের বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো. শওকত আলম মীর এবং সম্মেলন উদ্বোধন করেন সাবেক অধ্যক্ষ রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. হারুন অর রশিদ।

প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, রক্তের বন্ধন মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদানের মাধ্যমে মানুষের সাথে মানুষের দৃঢ় আত্মিক বন্ধন সৃষ্টি করে যাচ্ছে। সংগঠনটি তার এই সেবা কার্যক্রম বাঁধাহীনভাবে করে যাবে এবং আরও বিস্তৃতি ঘটাবে বলে প্রত্যাশা করি।

রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. হারুন অর রশিদ বলেন, ২০১১ সালে আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন শ্যামল রক্তের বন্ধন প্রতিষ্ঠা করেছিলেন। এরপর অনেকবার নেতৃত্বের পরিবর্তন হয়েছে। কিন্তু মানুষের জন্য রক্তদান সেবা এক দিনের জন্যও বন্ধ হয়নি। গত প্রায় ১৫ বছরে রক্তের বন্ধনের মাধ্যমে ১৭ হাজার ব্যাগ স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করা হয়েছে। যা নি:সন্দেহে শুধু একটি বড় অর্জনই নয়। এটি একটি মহান মানবিক দৃষ্টান্ত। সমাজের সকল স্তরের মানুষকে এই সংগঠনটিকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মো. মোখলেছুর রহমান বলেন, রক্তের বন্ধন অনেক বড় সংগঠন হলেও গত দুই বছর ধরে কলেজে শাখাভিত্তিক প্রথম কমিটি হিসাবে সেবা কার্যক্রম পরিচালনা করে। গত দুই বছরে শুধুমাত্র কলেজ শাখা এক হাজার ৩৯ ব্যাগ রক্তদান করেছে। জেলা পরিষদের অর্থায়নে ১৫টির বেশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উব্দুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশাই করি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক ও রক্তের বন্ধন কলেজ শাখার উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও রক্তের বন্ধনের উপদেষ্টা ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, কলেজের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা মো. আমানুল্লাহ আল মারুফ, সহকারী অধ্যাপক ও উপদেষ্টা এ কে এম রবিউল আলম লুইপা, সহকারী অধ্যাপক ও উপদেষ্টা মো. রবিউল ইসলাম, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক এ. বি. এম মাকসুদুর রহমান সোহেল, রক্তের বন্ধনের সভাপতি মো. হাসান আলী প্রমুখ। সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপনা করেন কোষাধ্যক্ষ রাকিব হাসান।

এরপর বিদায়ী কমিটির সবাইকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. হারুন অর রশিদ আগামী দুই বছরের জন্য মো. মোখলেছুর রহমানকে সভাপতি ও আব্দুল্লাহিল কাফি নয়নকে সাধারণ সম্পাদক করে রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখা কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৭ ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি রুমানা আক্তার তৃণা ও আলমগীর হোসেন বাপ্পী, যুগ্মসাধারণ সম্পাদক মারুফ উর রহমান ও রুদ্র দেব, কোষাধ্যক্ষ শহিদ সরোয়ারদী, দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মতিন, কার্যনির্বাহী সদস্য শঙ্খনীল অংশ ঘোষ, রাকিব হাসান, সাইফুল্লাহ ও সাইদ আজমল অন্তর।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আপডেট সময় ০৯:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫