ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

বকশীগঞ্জ : অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করে দোস্ত এইড বাংলাদেশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে। ২ জুলাই, বুধবার দুপুরে বেসরকারি সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বকশীগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে ২৫০ জনের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। এ সময় দোস্ত দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্ট অব এডমিন কোহিনুর আলম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, পিআরও মুজাহিদুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশের শিক্ষা কর্মকর্তা সৈকত মিয়া , আইটি ম্যানেজার সম্রাট বাবরসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীরা।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা মানবিক কাজ করার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সংস্থাটি তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন ধারাকে সহযোগিতা করছে। তিনি বকশীগঞ্জ উপজেলায় এই ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখতে সংস্থাটির প্রতি আহবান জানান।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বকশীগঞ্জে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ১১:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫