ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

মেলান্দহে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

মেলান্দহ : মাথা ও কবজিবিহীন নারীর মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি সেতুর নিচ থেকে মাথাবিহীন নাম পরিচয়হীন এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহের মামা ভাগিনা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ জুন, বুধবার বিকালে মামা ভাগিনা সেতুর নিচে কয়েকটি কুকুরকে একটি বস্তা টানতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বস্তার কাছে গিয়ে ছেড়া অংশ দিয়ে মানুষের মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কুকুরে টানতে থাকা ওই বস্তা খুলে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মাথা ও দুই হাতের কবজিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, মাথা ও দুই হাতের কবজিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত না থাকায় আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব নয়, এজন্য ডিএনএ পরীক্ষা করতে হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মেলান্দহে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫