ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল
টর্চের আলোয় জুয়া

নরুন্দিতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার সাতজন জুয়াড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে গাছের বাগানে রাতে অন্ধকারে টর্চের আলোয় জুয়া খেলার সময় সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ৬ মে মঙ্গলবার ভোররাতে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রামের হরি বাবুর মালিকানাধীন বিভিন্ন রকমের ফল ও কাঠগাছের বাগানে রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে জুয়া খেলার আসর চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওবাইদুল হকের নেতৃত্বে একটি দল জুয়ার আসরে বিশেষ অভিযান চালায়। এ সময় সাত জুয়াড়ি হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়াড়িরা হলেন- সদর উপজেলার কোচনধরা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান, পশ্চিম কোচনধরা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ছাবেদ আলী খাজা, তাজপুর গ্রামের ইয়াকুব আলী ছেলে মনজুরুল হক, শ্রীবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুর রহমান, বেলবেলিয়া গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে আজিজুল হক, কোচনধরা পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফরহাদ আলী ও মোহনপুর নয়াপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিন মিস্ত্রির ছেলে হেলাল উদ্দিন মিস্ত্রি। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার সাতজন জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে ৬ মে বিকালে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

টর্চের আলোয় জুয়া

নরুন্দিতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫