ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে’র শিরোপা জিতলো বার্সেলোনা

রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে’র শিরোপা জিতলো বার্সেলোনা।ছবি : সংগৃহীত

ডিফেন্ডার জুলেস কুন্ডের অতিরিক্ত সময়ের গোলে বার্সেলোনা ২৬ এপ্রিল শনিবার ফাইনালে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে কোপা ডেল রে’র শিরোপা জয় করেছে।

কাতালান জায়ান্টরা এর মাধ্যমে মৌসুমে কোয়াড্রাপল জয়ের আশা টিকিয়ে রাখলো। কোচ হান্সি ফ্লিকের অধীনে এটাই বার্সেলোনার প্রথম ট্রফি। এনিয়ে স্প্যানিশ কাপের রেকর্ড ৩২তম শিরোপা ঘরে তুললো বার্সা।

সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচটির শেষভাগে উত্তেজনায় জড়িয়ে ইংলিশ তারকা জুড বেলিংহামসহ রিয়ালের তিনজন খেলোয়াড় লাল কার্ড পেয়েছেন।

জয়ের নায়ক কুন্ডে বলেছেন, ‘মাদ্রিদ আমাদের বেশ চাপে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরাই মাথা উঁচু করে মাঠ ছেড়েছি।’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে আতিথ্য দিবে বার্সা।

বার্সেলোনার উচ্ছসিত কোচ ফ্লিক বলেছেন, ‘খেলোয়াড়রা এখন পার্টি করতেই পারে। আজকের জন্য সবকিছুই ঠিক আছে।’

এর আগে কোচ হিসেবে ফ্লিকের অধীনে যে দলই ফাইনালে খেলেছে তারাই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে। এই সংখ্যা সাতটি।

মাদ্রিদের বদলী ডিফেন্ডার এন্টোনিও রুডিগার রেফারি রিকার্ডো ডি বুরগোসকে লক্ষ্য করে একটি বস্তু ছুঁড়ে মারা অপরাধে একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড পেয়েছেন। অফিসিয়াল রিপোর্টে এটাই বলা হয়েছে। এছাড়া এই ঘটনায় পরবর্তীতে প্রতিবাদ করার শাস্তিস্বরুপ লুকাস ভাসকবুয়েজও লাল কার্ড পেয়েছেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর রেফারিকে লক্ষ্য করে আগ্রাসী মনোভাব দেখানোর কারনে লাল কার্ড পেয়েছেন বেলিংহাম।

মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রেফারি প্রসঙ্গে আমি কিছুই বলতে চাই। আমি জানিনা ম্যাচের শেষে কি হয়েছিল।’

রেফারিং নিয়ে গতকাল অবশ্য ম্যাচ শেষে মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।

দলের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পেকে বদলী বেঞ্চে রেখেই কাল ম্যাচ শুরু করেছিল মাদ্রিদ। গোঁড়ালির ইনজুরির কারনে মাঠের বাইরে ছিলেন এমবাপ্পে। উরুর ইনজুরিতে আক্রান্ত হয়ে ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যে মাঠ ছাড়তে বাধ্য হন ফরাসি ডিফেন্ডার ফারলান্ড মেন্ডি।

এবারের মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপেও চির প্রতিদ্বন্দ্বী রিয়ালকে পরাজিত করেছে বার্সেলোনা। এই ম্যাচগুলোতে সব মিলিয়ে ৯ গোল দিয়েছে বার্সা।

কাল ম্যাচের ২৮ মিনিটে জোড়ালো শটে বার্সেলোনাকে এগিয়ে দেন পেড্রি। দারুন এই গোলের যোগানদাতা ছিলেন ১৭ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। এক গোলে পিছিয়ে থেকে মাদ্রিদ নড়েচড়ে বসে। এসময় এমবাপ্পেকেও ওয়ার্ম আপ করার নির্দেশ দেন আনচেলত্তি। বেলিংহাম বল জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। ভিনিসিয়াস জুনিয়র একটি পেনাল্টির আবেদন করে সফল হতে পারেননি। ডানি ওলমোর কর্ণার পোস্টে না লাগলে ব্যবধান বাড়তে পারতো।

বিরতির পর রডরিগোর জায়গায় এমবাপ্পেকে মাঠে নামায় মাদ্রিদ। মাঠে নেমেই ভিনিসয়াসকে সাথে নিয়ে বার্সেলোনা গোলরক্ষক ওজিচেচ সিজিসনিকে পরীক্ষায় ফেলেন এমবাপ্পে। ৭০ মিনিটে একক প্রচেষ্টায় মাদ্রিদকে সমতায় ফেরান এমবাপ্পে। সাত মিনিট পর আরদা গুলেরের কর্ণার থেকে অরেলিয়েন টিচুয়ামেনি মাদ্রিদকে এগিয়ে দেন। ৮৪ মিনিটে ইয়ামালের এ্যাসিস্টে তোরেস দারুন এক গোলে বার্সেলোনার হয়ে সমতা ফেরান। ম্যাচটি অতিরিক্তি সময়ে গড়ানোর আগে থেকে উত্তেজনা বাড়তে থাকে।

অতিরিক্ত সময়ে ১১৬ মিনিটে লুকা মড্রিচের পাস ছিনিয়ে নিয়ে কুর্তোয়াকে পরাস্ত করেন কুন্ডে।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে’র শিরোপা জিতলো বার্সেলোনা

আপডেট সময় ০৯:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫