ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেপ্তার

নয়ন আহমেদ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক কলেজ ছাত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নয়ন আহমেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় পর্নোগ্রাফি মামলায় দায়ের করেছে।

৭ এপ্রিল সোমবার সকালে পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নয়ন মাহমুদ উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানান গেছে, গ্রেপ্তার নয়ন মাহমুদ ও ওই তরুণী এক গৃহ শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় তাদের পরিচয় হয়। এরপর থেকে দুইজনের মধ্যে মোবাইলে অডিও/ ভিডিও কলে দীর্ঘদিন কথাবার্তা চলে। এসময় কৌশলে নয়ন মাহমুদ ওই তরুণীর ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখে। এর কিছুদিন পর তরুণী তার সাথে কথা ও যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তরুণীর ছবি ও ভিডিও এডিট করে নগ্ন বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ও আত্মীয় স্বজনের ইমু, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। এতে ওই তরুণী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ায় ৭ এপ্রিল সরিষাবাড়ী থানায় নয়ন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, নয়ন মাহমুদের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ৭ এপ্রিল বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫