ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

আন্তর্জাতিক নারী দিবস : দেওয়ানগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন — এই প্রতিপাদ্যের আলোকে ৮ মার্চ শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

৮ মার্চ সকালে দেওয়ানগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান।

ইউএনও মো. আতাউর রহমান বলেন, নারী দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত, নারীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষা ছাড়া কেউ তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে না। বিশেষ করে মায়েদের শিক্ষা গ্রহণ খুব জরুরি। কারণ একজন মায়ের শিক্ষা গ্রহণ কর্মজীবনে কাজে নাও লাগলেও তিনি তার সন্তানদের ক্ষেত্রে সেই সুশিক্ষা দিতে পারবেন। সবকিছুর মূলে মা বোনকে শিক্ষিত হতে হবে। তবেই নারীরা তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন।

দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালতের দেওয়ানগঞ্জ উপজেলা সমন্বয়ক জাকিয়া সুলতানা, ফায়ার সার্ভিসের স্টেশন দলনেতা মো. কামরুজ্জামান, সাংবাদিক তারেক মাহমুদ, সাংবাদিক খাদেমুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব সাহিনা আক্তার প্রমুখ।

এর আগে সকালে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের করা হয়।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক নারী দিবস : দেওয়ানগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫