ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাঁতীলীগনেতার

জোরন আলী

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে ইউনিয়ন তাঁতীলীগের সহ-সভাপতি জোরন আলী (৬০) নিহত হয়েছেন। ১ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে উপজেলার জটিয়ারপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোরন আলী মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের গড়পাড়া এলাকার মৃত আলীমুদ্দীনের ছেলে। তিনি গড়পাড়া শেখ ফজলুল হক মনি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কড়ইচড়া ইউনিয়ন তাঁতীলীগের সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, জোরন আলী ও তার স্ত্রী রবিবার রাতে গুনারিতলা তার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন। জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জটিয়ারপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জোরন আলীর মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হন। প্রাইভেট কার নিয়ে চালক পালিয়ে যাওয়াই কাউকে আটক করা সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান এ প্রতিবেদককে বলেন, নিহত জোরন আলীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাঁতীলীগনেতার

আপডেট সময় ০৯:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪