ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিল : কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন

জামালপুরে যৌথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলনেতা নুরুল ইসলাম নয়ন। ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীনতা উত্তর এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ দুর্বৃত্তায়নে বন্দি হয়ে পড়েছিল। যদি কোন ব্যাংক ডাকাতির কথা আলোচনায় আসতো তাহলে মানুষ একটি সংগঠনের দিকে আঙ্গুল তুলতেন। ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিল।

জামালপুরে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক এক যৌথ কর্মীসভা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৪ নভেম্বর রবিবার বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে এ যৌথ কর্মীসভার আয়োজন করা হয়।

নুরুল ইসলাম নয়ন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মার্ডার নিয়ে আলোচনা হলে একটি সংগঠনের কথা মানুষের মাথায় আসতো সেটা হলো ছাত্রলীগ। সব ধরনের অপরাধ আর ছাত্রলীগ, যুবলীগ এগুলো সমার্থক শব্দে পরিণত হয়েছিল। কিন্তু ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় সৃষ্টি করে রেখে গেছেন ওই তাদের সাথে পার্থক্য তৈরি করার জন্য।

আগামী দিনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মানুষের মন জয় করে জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শ্যামল মালুমের সঞ্চালনায় যৌথ কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইয়াসিন আলী, যুগ্ম সাধরণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহাম্মেদ পলাশ, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু আফজাল মোহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি শাহজাহান শাওন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব, সদস্য সচিব মো. সোহেল রানা খান প্রমুখ।

যৌথ কর্মীসভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিল : কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন

আপডেট সময় ০৯:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪