জামালপুরের ইসলামপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুউল্লাহ সাইফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা কামরুল হাসান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন প্রমুখ।
এছাড়াও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী, শামছুজ্জামান সুরুজ মাষ্টার, আব্দুস সালাম, আব্দুল মালেক, শহিদুল্লাহ সরকার, রুমান হাসান, আনিসুর রহমান, আব্দুর রহিম, শাহালম মন্ডল, মোস্তাফিজুর রহমান কমলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা উপজেলা প্রশাসন পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করে বাল্যবিয়ে, ইভটিজিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা উন্নতিসহ সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















