ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের নিউট্রিশন কর্মকর্তা সিমসাং ফ্রিং চাম্বুগং। ছবি: বাংলারচিঠিডটকম

কর্ম এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য যথাযথ প্রক্রিয়ায় বাজারজাতকরণ, ন্যায্যমূল্য প্রাপ্তি, সার, বীজসহ কৃষি উপকরণ প্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে জামালপুরে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অন্তর্ভূক্তিমূলক বাজার ব্যবস্থার উন্নয়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন করেন ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের ভ্যেলুচেইন বিশেষজ্ঞ কৃষিবিদ খন্দকার রুহুল আমিন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসিম চ্যাটার্জি, নিউট্রিশন কর্মকর্তা সিমসাং ফ্রিং চাম্বুগং প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের কৃষি কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র সাহা। প্রশিক্ষণে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের ৩৬ জন প্রতিনিধি অংশ নেন।

বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণে অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থার উন্নয়নের কৌশল, ধারণা, বাজার ব্যবস্থা ও বাজারে প্রবেশাধিকার, নেটওয়ার্কিং, ঝুঁকি নিরসনের উপায়, বিভিন্ন মার্কেট অ্যাক্টদের ভূমিকা, সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা গ্রহীতাদের নিবিড় সম্পর্ক উন্নয়ন, মানসম্মত সার, বীজসহ কৃষি উপকরণ প্রাপ্তি ও ব্যবহারের আধুনিক কৌশল জানা সর্বোপরি নারী কৃষকদের বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে কৃষি উৎপাদন ও আয় বৃদ্ধি করা এবং তাদের ক্ষমতায়নে ভূমিকা বিষয়ে সার্বিক আলোচনা করা করা হয়।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ১২:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪