ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

জামালপুরে এবি পার্টির আনন্দ শোভাযাত্রা

জামালপুরে এবি পার্টির আনন্দ শোভাযাত্রা। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

নির্বাচন কমিশনকে আমার বাংলাদেশ (এবি) পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে জামালপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সোমবার বিকেলে এই আনন্দ শোভাযাত্রা বের করে জেলা এবি পার্টি। অপরদিকে ১৭ আগস্ট শনিবার এবি পার্টির নেতা প্রয়াত খালেদুল ইসলাম সাঈমের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি শহরের ফৌজদারী মোড়ে দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও জেলা এবি পার্টির আহবায়ক আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, ২০২৩ সালে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। নির্বাচন কমিশনকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

কর্মসূচিতে এবি পার্টি শেরপুর জেলার আহবায়ক অধ্যাপক মাহবুব-উল আলম, জামালপুর জেলার যুগ্ম আহবায়ক প্রকৌশলী লিপসন, যুগ্ম-আহ্বায়ক আইনজীবী আনোয়ার হোসেন, যুগ্মসদস্য সচিব আইনজীবী মাহমুদুল হাসান, এবি যুব পার্টি জামালপুর জেলার সমন্বয়ক মো. শিহাব উদ্দিন, সহসমন্বয়ক আবু সালেহ টিপু সুলতান, ইব্রাহিম হোসেন, উজ্জ্বল মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি পার্টি জামালপুর জেলা শাখার প্রচার সম্পাদক প্রয়াত খালেদুল ইসলাম সাঈমের স্মরণে দোয়া।ছবি: আসমাউল আসিফ

এদিকে, আমার বাংলাদেশ (এবি) পার্টি জামালপুর জেলা শাখার প্রচার সম্পাদক প্রয়াত খালেদুল ইসলাম সাঈমের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট গত শনিবার বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জেলা এবি পার্টির দলীয় কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: মারুফ হাসান। আমার বাংলাদেশ (এবি) পার্টি জামালপুর জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা এবি পার্টির আহবায়ক আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এ সময় বক্তারা বলেন, খালেদুল ইসলাম বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী, প্রাণবন্ত ও মানবিক মানুষ ছিলেন। আজীবন তিনি মানুষের কল্যাণের জন্য নিজেকে নিবেদিত রেখেছেন। পরে খালেদুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ১৪ আগস্ট ভোরে শহরের শেখেরভিটায় ৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেন খালেদুল ইসলাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুরে এবি পার্টির আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ১০:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪