
মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে নার্সিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসহ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার নিলুফা ইয়াসমিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান ফিরোজ, ডা. শারমিন সুলতানা শান্তা ও নার্স শায়লা জাহান মৌসুমী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সুফিয়া খাতুন।
অনুষ্ঠানে নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ এবং আধুনিক নার্সিং সম্পর্কে নানান সেবামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে হাসপাতালে চিকিৎসারত রোগীদের মাঝে নার্সগণ মিষ্টি বিতরণ করেন।
বাংলার চিঠি ডেস্ক : 















