ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ : বকশীগঞ্জে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনলাইনে

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সূচি অনুযায়ী দ্বিতীয় ধাপে ২১ মে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন।

২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ মনোনয়ন পত্র দাখিল করেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম, মোহাম্মদ জহুরুল হক, মো. শাহিনুর ইসলাম ও মো. শাহজালাল মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা. জহুরা বেগম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. তাহমিনা ও মোছা. আমেনা খাতুন মনোনয়নপত্র দাখিল করেন।

এই উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ : বকশীগঞ্জে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনলাইনে

আপডেট সময় ০১:০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪