ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে গোপনে এক নারী ইন্টার্ন চিকিৎসকের পোশাক পরিবর্তনের মুহূর্তের ভিডিও ধারণ করে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল দুপুরে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও জামালপুর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এ মানববন্ধনের আয়োজন করেন।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, ৬ এপ্রিল হাসপাতালে দায়িত্ব পালন শেষে আবাসিক ভবনে গিয়ে একজন নারী ইন্টার্ন চিকিৎসক পোশাক পরিবর্তন করছিলেন। এ সময় নার্সদের আবাসিক ভবনের ছাদ থেকে নাইমুর রহমান, ইমরুল হাসান, জাকারিয়া হোসেন বেনজির ও আরাফাত হোসেন নামে কয়েকজন ওই মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও নারী ইন্টার্ন চিকিৎসকের কাছে পাঠিয়ে লাখ টাকা দাবি করেন এবং কুপ্রস্তাব দেন তারা।

সেই প্রস্তাবে রাজি না হলে ভিডিও ভাইরাল করার হুমকিও দেন তারা। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের হলে ১০ এপ্রিল চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

ইন্টার্ন চিকিৎসক ডা. জাকারিয়া জাকি এ প্রতিবেদককে বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের পরিবার ও প্রভাবশালী ব্যক্তিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ অবস্থায় ভুক্তভোগীর পরিবার ভয়ে দিন পার করছেন। গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তিনি একই সাথে ভুক্তভোগী ওই নারী ইন্টার্ন চিকিৎসকের জীবনের নিরাপত্তার দাবিও জানান।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুরে ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪