ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম হালিম মিলিটারি (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। ২৫ মার্চ দুপুর ১টার দিকে উপজেলার হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম উপজেলার পূর্ব চর আদিয়ারপাড়া এলাকার মৃত শরিফ উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হালিম মোটরসাইকেল চালিয়ে পূর্ব চর আদিয়ারপাড়া থেকে হাজরাবড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২৫৮৬৯) পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে চালক হালিম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রকের চালক কৌশলে পালিয়ে যায়। এ দুর্ঘটনায় সৃষ্ট যানজটের কারণে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থল থেকে থানার উপ-পরিদর্শক মো. রফিক ও সঙ্গীয় ফোর্স আটক ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

আপডেট সময় ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪