ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবসে শহরে শোভাযাত্রা বের হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যের আলোকে ৮ মার্চ জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।

নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জামালপুর শহরের বকুলতলা চত্বরে বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনের হাজারো প্রতিনিধি সমবেত হন। সকাল ১০টায় বকুলতলা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শীতেষ চন্দ্র সরকার।

আন্তর্জাতিক নারী দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখার চেয়ারম্যান আঞ্জুমান আরা হেনা, জেলা পরিষদের প্যানেল চেয়ারময়ান ফারহানা সোমা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, এলজিইডিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪