ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : দিনাজপুরকে ৪ উইকেটে হারিয়েছে ফরিদপুর

হৃদয় ইসলাম ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে ৬ মার্চের ম্যাচে দিনাজপুর জেলা দলকে ৪ উইকেটে হারিয়েছে ফরিদপুর জেলা দল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিনাজপুর জেলা দলের অধিনায়ক জাহিদ জাভেদ। তারা প্রথম ইনিংসে ৪৩.১ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে ১৪০ রান করে। কিন্তু ম্যাচ চলাকালে চূড়ান্ত সতর্ক করার পরও দিনাজপুর জেলা দলের ব্যাটসম্যান শাহেদ ইসলাম সজীব পিচের সংরক্ষিত এলাকা ক্ষতিগ্রস্ত করায় ম্যাচ আম্পায়ার তার বিরুদ্ধে আইনের ৪১.১৪ ধারা প্রয়োগ করে এবং তাদের দলীয় মোট রান থেকে ৫ রান পেনাল্টি হিসেবে জরিমানা করেন। এতে ৫ রান কমে তাদের দলীয় রান দাঁড়ায় ১৩৫। (জাহিদ ৩৩, নবিন ৩০, আরিফ ২২, রুপন ১৫, মামুনুর ১৩, হৃদয় ৩/৯, উত্তম ৩/১৯, নাজমুল ১/২৫, রিয়াজুল ১/১২, রাকিব ১/৩৯, আশরাফুল ১/৩৬, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ৮)

ফরিদপুর ও দিনাজপুর জেলা ক্রিকেট দলের খেলা। ছবি: বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে অধিনায়ক ইমরান হোসেইনের ফরিদপুর জেলা দল। তারা ৪৭.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফরিদপুর জেলা দল ৪ উইকেটে ম্যাচ জিতেছে। (হৃদয় ৫৩*, জোবায়ের ২০*, উত্তম ১৭, সিফাত ১৪, আশরাফুল ১০, জাহিদ ২/১৬, রুপন ২/২৪, শাহেদ ১/২৬, নবিন ১/২৩, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ১৭)

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী ফরিদপুর জেলা দলের অলরাউন্ডার হৃদয় ইসলাম।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা হৃদয় ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এসময় ম্যাচের আম্পায়ার আশরাফ আহমেদ টিপু ও মিজানুর রহমান মিজু উপস্থিত ছিলেন।

বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল। ৭ মার্চের ম্যাচ বান্দরবান বনাম ঠাকুরগাঁও জেলা দল।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : দিনাজপুরকে ৪ উইকেটে হারিয়েছে ফরিদপুর

আপডেট সময় ০৮:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪