ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখবে গোটা দেশ : আবুল কালাম আজাদ এমপি

স্মরণ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম:

জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, আজ আমার পঞ্চম কর্মদিবসে একাধিক সভায় বলে এসেছি সমস্যা আমরা সবাই জানি, আমাদের কী কী সম্পদ আছে তা চিহ্নিত করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে হবে। সুষ্ঠু পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে উন্নয়নের গতি বেগবান হবেই। সংসদ সদস্য হিসেবে আমার সামনে ১৮২০ দিন কর্মদিবস আছে। আমি প্রতিটি দিন আপনাদের সাথে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে সদরবাসী আশা, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। আমি প্রতিটি কাজের জবাবদিহি করতে চাই। আগামী ৩ বছর পর জামালপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে তাকিয়ে দেখবে গোটা দেশ। আমরা উন্নয়নের টার্গেট ঠিকে পথ চলা শুরু করেছি।

৩ ফেব্রুয়ারি দুপুরে বেসরকারি সংস্থা ইএসডিও এর ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে ভাষাসংগ্রামী অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মাসুম আলম খান।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ আরও বলেন, স্মার্ট ও সমৃদ্ধ জামালপুর গড়তে হলে শিক্ষার ভিত্তিটাকে মজবুত করতে হবে। জামালপুরে আলোকিত মানুষ সুজায়াত আলী স্যারের জীবন দর্শন, শিক্ষাপ্রেম এবং দায়িত্বশীলতার উদাহরণগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। তিনি ইএসডিও এর কাছে অনুরোধ করে বলেন, শুধু বছরে একদিন স্মরণ সভার মধ্যে স্যারকে সীমাবদ্ধ করে রাখলে চলবে না। অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার নামে বিভিন্ন শিক্ষামূলক ইস্যুতে সিরিজ বক্তৃতার আসরের আয়োজন করতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহম্মদ বাকী বিল্লাহ দাবি জানিয়ে বলেন, জামালপুরে শিক্ষার আলোকবর্তিকা সুজায়াত আলী স্যারের নামে সরকারি আশেক মাহমুদ কলেজের একটি একাডেমিক ভবনের নামকরণ করা হোক।

স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর ফকির, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আব্দুল জলিল, ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. শহিদুজ্জামান প্রমুখ।

সভা শেষে দরিদ্র ও মেধাবী ছাত্র, ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি দেওয়া হয়। এছাড়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখবে গোটা দেশ : আবুল কালাম আজাদ এমপি

আপডেট সময় ১০:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪