ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি সকালে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্য দেন ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ।

আরও বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুইয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোবারক হোসেন প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলান্দহ উপজেলা প্রশাসন দুইদিনব্যাপী এই মেলার আয়োজন করে। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ১০টি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন উদ্ভাবনী নিয়ে ১০টি স্টল বসে। ৩১ জানুয়ারি অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলাটি শেষ হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট সময় ০৯:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪