ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

জামালপুরে এপির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন

বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীরচর ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দেশের অন্যতম সামাজিক ব্যধি বাল্যবিয়ে প্রতিরোধে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচরে একটি কমিটি গঠন করা হয়।

২৪ জানুয়ারি লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভা শেষে ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামানকে সভাপতি ও ইউপি সদস্য (সংরক্ষিত) হাসি আক্তারকে সহসভাপতি, ইউপি সদস্য রমজান আলীকে সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দিনকে কোষাধ্যক্ষ করে ৩৫ সদস্যবিশিষ্ট ইউনিয়ন বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়। ইউনিয়নের ১০টি গ্রাম থেকে সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়। সভায় অর্ধশতাধিক মানুষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গঠিত কমিটি বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভা সূত্র জানায়।

সভায় অন্যান্যের মাধ্যম আলোচনায় অংশ নেন বারুমারী তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক নুরুজ্জামান, এলাকাবাসীর পক্ষে জুয়েল মিয়া, আবু তালেব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের সিডিও সমীর কুমার পান্ডে।

উল্লেখ ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর আওতায় শরিফপুর ও জামালপুর পৌরসভায় এ ধরনের কমিটি গঠন করা হবে।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে এপির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন

আপডেট সময় ০৫:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪