ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

ইসলামপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশাবাদী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশও গড়তে সক্ষম হবো।

মন্ত্রী ২৩ জানুয়ারি সন্ধ্যায় জামালপুরের ইসলামপুরে উচ্চ বিদ্যালয় জনতা মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানকে সংবর্ধনা। ছবি: বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, আজ বাংলাদেশ ডিজিটাল বাংলায় রূপ নিয়েছে। আমরা সফল হয়েছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা দেশের সব মানুষ ভোগ করছে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে ইসলামপুরের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার কথা ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রফিক সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের সঞ্চালনায় এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক সমিতি, কর্মজীবী, হোটেল শ্রমিক, রিকশা শ্রমিক, কাঁসা শিল্পসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

আপডেট সময় ১০:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪