ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

মেলান্দহে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজাসহ দু’জন গ্রেপ্তার

ভারতীয় মদসহ গ্রেপ্তার ফাহিম হাসান লাদেন। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৭ জানুয়ারি দিবাগত রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তারেক মাহমুদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মেলান্দহ বাজারের হাইস্কুল রোডের চিলক্স রেস্টুরেন্টে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে রেস্টুরেন্টটির মালিক ফাহিম হাসান লাদেনকে (২৪) ৪৪ বোতল ভারতীয় বিলাতী মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফাহিম উপজেলার গোবিন্দপুর নাংলা এলাকার আব্দুল হালিমের ছেলে।

অন্যদিকে একইদিন রাতে উপজেলার কাজাইকাটা গ্রামে অভিযান পরিচালনা করে মো. নূর ইসলাম (৫৬) নামে আরও একজনকে তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার নূর ইসলাম ওই এলাকার মৃত শাহাজাদা শেখের ছেলে।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে পৃথক দু’টি নিয়মিত মামলা দায়ের করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মেলান্দহ থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তও করবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মেলান্দহে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজাসহ দু’জন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪