ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে ঘরের তালা ভেঙে বিধবার মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ঘরের তালা ভেঙে বাসনা বেগম (৩০) নামে এক বিধবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বাসনা বেগম ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুগ্রামের মৃত বাদশা আলীর মেয়ে।

২৯ ডিসেম্বর রাত ১১টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ বালু গ্রামের নিজ ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে বাসনা বেগম তাঁর ৮ বছর বয়সি কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করেন। ২৯ ডিসেম্বর সন্ধ্যায় বাসনা বেগমকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন তার মা রশিদা বেগম। তাকে কোথাও না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। অনেক খোঁজাখুঁজির পর বাসনা বেগমকে না পেয়ে রাত ৯টার দিকে তাঁর নিজ ঘরের দরজার বন্ধ তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। তিনি বকশীগঞ্জ থানা পুলিশকে জানালে রাত ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বাসনা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের ধারণা ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে তাকে খুন করা হতে পারে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে রাতেই রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ৩০ ডিসেম্বর সকালে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। বিধবা বাসনা বেগমের খুনের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বকশীগঞ্জে ঘরের তালা ভেঙে বিধবার মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩