ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ চোর আটক

আটক জাহিদুল ইসলাম

আটক জাহিদুল ইসলাম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ জাহিদুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করা হয়েছে। ১৮ ডিসেম্বর বিকেলে উপজেলার ঝাউগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদুল ইসলাম উপজেলার হাজরাবাড়ী এলাকার লাভলু মিয়ার ছেলে।

এঘটনায় ফুলকোচা সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বদরুজ্জামান বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। ১৯ ডিসেম্বর দুপুরে অভিযুক্ত জাহিদুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর ভোর ৬টার দিকে উপজেলার পশ্চিম ঝাউগড়া পূর্বপাড়া তাজ মন্ডলের বাড়ির পাশ থেকে ১৫ কেভির একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় চুরি হওয়া ট্রান্সফরমারসহ জাহিদুলকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে ঘটনাস্থল থেকে চোর ও চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগেও ট্রান্সফরমার চুরির মামলা রয়েছে অভিযুক্ত জাহিদুলের নামে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ট্রান্সফরমার জব্দ আছে। চোর জাহিদুল ইসলামকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ চোর আটক

আপডেট সময় ০৭:১৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩