ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

৩১৪ জন চরমপন্থীর আত্মসমর্পণ, পেলেন ১ লাখ করে টাকাও

বাংলারচিঠিডটকম ডেস্ক :

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৩১৪ জন চরমপন্থিকে পুনর্বাসনের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

১২ ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জে র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন আত্মসমর্পণকারী ৩১৪ জন চরমপন্থির মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানসহ র‌্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, একসময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চরমপন্থি সর্বহারা দলের সদস্যরা খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উক্ত জেলাসমূহে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সময়ের পরিক্রমায় র‌্যাবের উপর্যুপরি অভিযানে চরমপন্থিদের সৃষ্ট ত্রাসের রাজত্ব ভেঙে পড়ে। অধিকাংশ চরমপন্থি দলের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনেকে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে। র‌্যাব-১২ তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

তিনি আরও বলেন, আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য র‌্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে ৩১৪ সদস্যকে ১ লাখ টাকা করে মোট ৩ কোটি ১৪ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। আত্মসমর্পণকৃত চরমপন্থি সর্বহারা সদস্যরা যাতে সহজেই ক্ষুদ্র ঋণের আওতায় আসতে পারে সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে র‌্যাব-১২ তার আওতাধীন সব জেলার প্রায় ৩৮টি এনজিওর সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন করেছে। সর্বহারা চরমপন্থি সদস্যদের সমাজের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের বিরুদ্ধে ইতিপূর্বে দায়েরকৃত মামলাসমূহের মধ্যে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ ব্যতীত অন্যান্য মামলাগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

৩১৪ জন চরমপন্থীর আত্মসমর্পণ, পেলেন ১ লাখ করে টাকাও

আপডেট সময় ১২:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩