ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

শেরপুরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

খালের পানি থেকে জাহিদুল ইসলাম কাজলের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুর পৌর শহরের মোবারকপুরে মৃগী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম কাজল (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে খাঁ মিয়ার ছেলে। কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়।

নিহতের ফুফাতো ভাই আরিফুর রহমান আকিব বলেন, কাজলের বাবার ইচ্ছা ছিল ছেলেকে সেনাবাহিনীতে চাকরি করাবে তাই পরিবারের অন্য সদস্যদের পরামর্শ ছিলো কাজলকে সাঁতার শিখতে হবে। সে সুবাদে ১৭ সেপ্টেম্বর দুপুরে কাজলকে পার্শ্ববর্তী মৃগী নদীতে সাঁতার শিখাতে নিয়ে যায় বাবা আব্দুল কুদ্দুস। সাঁতার শিখার সময় হঠাৎ করেই কাজল পানিতে তলিয়ে যায়। বাবাও তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ডাক চিৎকার শুরু করে। পরে দ্রুত স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করতে নদীতে নেমে পড়ে। ততক্ষণে কাজলের মৃত্যু হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া আব্দুল মোতালেব বলেন, কাজল সাঁতার জানতো না। তাই গোসল করতে গিয়ে সাঁতার শিখছিল। কিন্তু খালের পানিতে হঠাৎ সে ডুবে যায়। আমরা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেছি।

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুল মিয়া বলেন, ছেলেটি অত্যন্ত নম্র ও ভদ্র প্রকৃতির ছিল। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩