ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

বকশীগঞ্জে শিক্ষা ও শিক্ষার্থীর মান উন্নয়নে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত

বকশীগঞ্জে সেমিনারে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ‘শুধু কি এ প্লাসই শিক্ষার লক্ষ্য? শিক্ষা ও শিক্ষার্থীর মান উন্নয়ন’ বিষয়ক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় পৌর শহরের জিনিয়া ওমর মডেল একাডেমিতে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হেডওয়ের আয়োজনে অনুষ্ঠিত উন্মুক্ত সেমিনারে জিনিয়া ওমর মডেল একাডেমির অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোহেল রানা।

বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, খয়ের উদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা রফিকুল ইসলাম, বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জমশেদ আলী, সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক মিষ্টার প্রমুখ।

সেমিনারে উপজেলার শিক্ষাবিদগণ, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তারা ‘এ-প্লাস’ কেই প্রকৃত শিক্ষার মাপকাঠি হিসেবে গণ্য না করে মানসম্মত শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে পাঠদান করানো, পাঠ্য পুস্তকের বাইরেও জ্ঞান চর্চাকে প্রাধান্য দেওয়া, ভাল শিক্ষক তৈরি করা, ভাল হিসেবে মানুষ হিসেবে শিক্ষার্থীদের তৈরি করা, শিক্ষার্থীদের যত্রতত্র মোবাইল ফোন ব্যবহার না করা, গাইড বই ব্যবহার না করে পাঠ্যবই থেকে রপ্ত করা, মুখস্ত বিদ্যা থেকে বের হয়ে পাঠ্যবইকে প্রাধান্য দেওয়া, প্রত্যেক শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা দেওয়াসহ শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে শিক্ষা ও শিক্ষার্থীর মান উন্নয়নে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩