ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেওয়ানগঞ্জে বন্যা : ত্রাণ দিলেন জেলা প্রশাসক

বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে জামালপুরের দেওয়াগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, চিকাজানি ইউনিয়নের বোরখাল ও পানাতি পাড়া এলাকায় দেখা গেছে নদী ভাঙ্গন দৃশ্য। নদীগর্ভে বিলিন হচ্ছে বসতি বাড়িসহ ফসলি জমি। নদীভাঙ্গার ফলে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

এদিকে জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ ২ সেপ্টেম্বর সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের গুজিমারি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ১৩০টি পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের চাল, ডাল, তেল, লবণ, চিড়া, সুজি বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাযহারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বন্যা : ত্রাণ দিলেন জেলা প্রশাসক

আপডেট সময় ০৮:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩