ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে মৎস্যজীবী লীগের আলোচনা সভা

মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বিকেলে জামতলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইদুল ইসলাম শিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম মনোহর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য রেজাউল করিম রেজনু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মৎস্যজীবী লীগের আলোচনা সভা

আপডেট সময় ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩