ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ক্রিকেটারদের জন্য মিরপুরে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি

বাংলারচিঠিডটকম ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ আগস্ট আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের সময়টি দারুণভাবে উপভোগ করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

স্টেডিয়ামে ট্রফিটি সবার সামনে নিয়ে আসেন অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। এ সময় উপস্থিত খেলোয়াড়রা ট্রফির সাথে ছবি তোলেন। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী ও আফিফ হোসেনদের মতো ক্রিকেটাররা এ সময় উপস্থিত ছিলেন।

ট্রফিটি প্রদর্শনের পর উপস্থিত সাবেক খেলোয়াড়রাও উচ্ছ্বাস প্রকাশ করেন।

২০০৭ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘এখানে ট্রফিটি দেখার পর আমি দারুন উত্তেজনা অনুভব করছি। মনে হচ্ছে আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১৯৯৯ সালে আমরা প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবং স্মরনীয় পারফরমেন্স করেছিলাম। ২০১৫ আসরে আমাদের যাত্রাটা খুব ভালো ছিল এবং ২০১৯ সালেও আমরা ভালো অবস্থায় ছিলাম। এবার আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি। আমাদের একটি ভারসাম্যপূর্ণ দল আছে এবং আশা করছি, আসন্ন ইভেন্টে আমরা খুব ভাল কিছু করতে পারবো।’

ট্রফির সাথে ক্রিকেটারদের সময় কাটানো পর সংবাদকর্মীদের সাথে নিয়ে এটিকে মিডিয়া সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রফির সাথে ছবির তোলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত। আমি এই প্রথম বিশ্বকাপ ট্রফি খুব কাছ থেকে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘পুরো দল এখানে আছে। এটা সত্যিই দারুণ অনুভূতি। খুব কাছ থেকে ট্রফিটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবি এবং নারী উইংকে ধন্যবাদ।’

জ্যোতির ধারনা আসন্ন বিশ্বকাপ নিয়ে ক্রিকেট ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। কারণ ভক্তরা চায়, দেশের জন্য সাফল্য বয়ে আনুক ক্রিকেটাররা।

তিনি বলেন, ‘মানুষের অনেক প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট দল ভালো পারফরমেন্স করায় মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।’

জ্যোতি বলেন, ‘সিনিয়র এবং তরুণদের নিয়ে আমাদের একটি দুর্দান্ত দল রয়েছে। আমি মনে করি, এই বিশ্বকাপে ভাল করার জন্য তারা অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে।’

বাংলাদেশে তিন দিনের সফরে থাকা ট্রফিটি প্রথম দিন আইকনিক পদ্মা সেতুতে প্রদর্শিত হয়। আগামীকাল তৃতীয় ও শেষ দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে ট্রফিটি প্রদর্শিত হবে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ক্রিকেটারদের জন্য মিরপুরে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি

আপডেট সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩