ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

জামালপুরে একদফা দাবিতে বিএনপির গণপদযাত্রা

একদফা দাবিতে জামালপুরে বিএনপির গণপদযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনরায় প্রতিষ্ঠার একদফা দাবিতে জামালপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই দুপুরে পুরাতন বাইপাস মোড়ে পদযাত্রা পূর্বক এক সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকারের জুলুম নির্যাতন আর সহ্য করা হবে না। জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা সেই আন্দোলনেই নেমেছি। তিনি নেতাকর্মীদের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।

সমাবেশ শেষে তারা সেখান থেকে গণপদযাত্রা বের করে। গণপদযাত্রাটি শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলৗয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামালপুরে একদফা দাবিতে বিএনপির গণপদযাত্রা

আপডেট সময় ০৮:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩