ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে : কবির বিন আনোয়ার

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবির বিন আনোয়ার।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী পরিচালনা করা হবে স্বচ্ছতার সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন করে জনগণকে সাথে নিয়ে সুন্দর, সুষ্ঠু সরকার প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন ইস্যু হয়েছে সেই উন্নয়ন ১০০ বছরে যেন অব্যাহত থাকে।

৮ জুলাই রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বিন আনোয়ার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের জনসংখ্যা অধিকাংশ আমাদের ভালোবাসে, আমাদের সমর্থন করে, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে। আগামী জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আমরা ভোটের দিন ভোট দিবো। কে নির্বাচনে আসলো কে নির্বাচনে আসলো না সেটি আমাদের দেখার বিষয় না।

কবির বিন আনোয়ার ফিতা কেটে স্মার্ট কর্ণার উদ্বোধন করেন।ছবি: বাংলারচিঠিডটকম

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে আমাদের ভোটারদের কাছে উন্নয়নের বার্তা নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে আমরা বিশ্বাস করি আমরা যদি ভোটারদের সেই উন্নয়নের চিত্র তুলে ধরতে পারি আমরা অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবো। তিনি নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সংসদ সদস্য প্রকৌশলী মোজাফ্ফর হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

মতবিনিময় সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কবির বিন আনোয়ার দলীয় কার্যালয়ে ফিতা কেটে স্মার্ট কর্ণার উদ্বোধন করেন। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে : কবির বিন আনোয়ার

আপডেট সময় ১০:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩