ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মেলান্দহে গভীর রাতে গাছের সাথে ঝুলছিল ছাত্রীর মরদেহ

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে মেলান্দহে রুমানা আক্তার (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ জুন দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রুমানা উপজেলার হাজরাবাড়ী পৌরসভার গোরমাপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে। সে এ বছর হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে।

পরিবার সূত্রে জানা যায়, ১৯ জুন দিবাগত রাতে নিহত শিক্ষার্থী ও তাঁর মা এক বিছানায় রাতে শুয়ে পড়ে। নিহত শিক্ষার্থীর চাচা রাত সাড়ে ৩টার দিকে বের হয়ে দেখেন রুমানা আম গাছের সাথে ঝুলে আছে। তাঁর ডাক চিৎকারে পরিবারের লোকজন ওঠে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে ঘরে নেন। পরে ২০ জুন সকালের দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, রুমানা নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেলান্দহে গভীর রাতে গাছের সাথে ঝুলছিল ছাত্রীর মরদেহ

আপডেট সময় ০৮:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩